ভারত তনয় সুভাস
স্মৃতির পাতায় খোদাই করা আছে তাঁরই নাম, পূণ্যভূমির স্বাধীনতায় সুভাষের অসীম দান। শিরায় যাঁহার অগ্নি বহে, চোখে মুক্তির জ্যোতি, রুদ্ধ তালায় বারেবারে প্রহার করে, হইলেন নতি। ওপার হতে বার্তা এল তালা ভাঙার শেষে, স্বদেশ প্রেমে প্রাণ হারিয়ে ফিরবেন না আর দেশে। অস্পষ্ট খবর পেয়ে ভাবল যুবকসেনা, কম্পিত বক্ষসকল বার্তাটা মানেনা।। ফিরেছিলেন, ফিরেছিলেন, আছে ইতিহাসে চাপা। চাপা আছে বটে, তবে প্রেমিকের অন্তরে ছাপা। -
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
